287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

ফায়ারফাইটার নূরুল হুদার সহকর্মীদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন

#
news image

টঙ্গীতে কেমিক্যালের আগুন নির্বাপণে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মোঃ নূরুল হুদার জানাজা সম্পন্ন হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ০৭-০০ ঘটিকার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোঃ খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

জানাজা অনুষ্ঠানের আগে শহিদ মোঃ নূরুল হুদার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। শহিদ ফায়ারফাইটারের বাবা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং দোয়ার আবেদন জানান। বক্তব্য শেষে জানাজা আদায় ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।

এরপর জানাজায় অংশগ্রহণকারীগণ শেষবারের মতো সারিবদ্ধভাবে নূরুল হুদার মরদেহ দেখেন এবং শ্রদ্ধা জানান। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ মোঃ নূরুল হুদার লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইলের উদ্দেশে যাত্রা শুরু করে। নিজ গ্রামের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন প্রয়াত ফায়ারফাইটার মোঃ নূরুল হুদার মরদেহ।

অনলাইন ডেস্ক

২৪-৯-২০২৫ রাত ৯:২৬