287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে আজারবাইজানের মন্ত্রীর সাক্ষাৎ

#
news image

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে আজারবাইজানের শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রী আনার আলিয়েভের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সাক্ষাৎ হয়েছে।

গতকাল বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রের নিরাপত্তা, ভিসা প্রক্রিয়া ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শ্রম উপদেষ্টা আজারবাইজানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও সুবিধা নিশ্চিত করতে কারিগরি সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। পাশাপাশি, তিনি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)ভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের তাগিদ দেন।

শ্রম উপদেষ্টা আজারবাইজানের মন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেওয়ার জন্য অনুরোধ জানান। এছাড়া, শ্রম খাতে কারিগরি সহযোগিতা বাড়াতে তিনি মন্ত্রী আনার আলিয়েভকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান ।

আজারবাইজানের মন্ত্রী দুই দেশের মধ‍্যে শ্রম এবং বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা এগিয়ে নেয়ার লক্ষ‍্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব করেন যেখানে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা থাকতে পারে। এছাড়া তিনি ওআইসি লেবার স্টেটিউট স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে দ্রুত অনুস্বাক্ষর করার অনুরোধ করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

এ সাক্ষাৎকে দুই দেশের মধ্যে বৈদেশিক কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পথে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

২৫-৯-২০২৫ দুপুর ২:১৬