287628
শিরোনামঃ
সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

নভেম্বর থেকে খুলে যাচ্ছে সেন্টমার্টিনের দরজা

#
news image

বাংলাদেশ পর্যটন শিল্পের সবচাইতে আকর্ষণীয় পর্যটন স্পট সেন্টমার্টিন দ্বীপ। ভ্রমণ  পিপাসুদের এই দ্বীপে যাওয়ার জন্য পর্যটন মন্ত্রণালয় থেকে এসেছে খুশির বার্তা। 

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। 

সচিব আরও জানান, প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। এই সুযোগ থাকবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। শুধু শেষ দুই মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে রাতে সেন্টমার্টিনে থাকা যাবে।

উল্লেখ্য, দেশের সর্ব-দক্ষিণের দ্বীপ সেন্টমার্টিন। কক্সবাজার থেকে সমুদ্রপথে ৬ ঘণ্টার জাহাজযাত্রা শেষে দ্বীপটিতে পৌঁছান সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর দ্বীপের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সবাই।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে সেন্টমার্টিন দ্বীপে ৯ মাস (ফেব্রুয়ারি থেকে অক্টোবর) সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে। দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর দাবি জানালেও সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি।

নিজস্ব প্রতিবেদক

২৫-৯-২০২৫ দুপুর ৪:৪৩