287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

শ্রমিকদের মর্যাদা ও নীতি প্রতিষ্ঠা ছাড়া ন্যায্যতা সম্ভব নয় - পরিবেশ উপদেষ্টা

#
news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শ্রমিকদের মর্যাদা ও শ্রমিক-কেন্দ্রিক নীতি প্রতিষ্ঠা ছাড়া ন্যায্য রূপান্তর সম্ভব নয়। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক মডেলগুলো শ্রমিকদের মর্যাদা অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এখনই শ্রমিক-কেন্দ্রিক নীতি ও রক্ষাকবচ বাস্তবায়ন অপরিহার্য। তিনি আরও বলেন, শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান, ন্যায্য ও সম্মানজনক আচরণ নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত ‘From Dialogue to Action: Towards a National Alliance for Just Transition (NAJT)’ শীর্ষক Just Transition Convention Bangladesh 2025–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান শিপব্রেকিং শিল্প, পাথরভাঙা ও আউটসোর্সিং শ্রমিকদের ঝুঁকি, কৃষকদের ঋণজনিত সংকট ও আত্মহত্যার প্রবণতা, মৎস্যজীবী ও কৃষক সম্প্রদায়ের সুরক্ষা ইত্যাদি বিষয়কে চিহ্নিত করে কার্যকর রাষ্ট্রীয় সমাধান এবং ত্রিপাক্ষিক সংলাপ জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ন্যায্য, নিরাপদ ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন— এএইচএম শফিকুজ্জামান, সাবেক সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ; আনোয়ার হোসেন, উপদেষ্টা, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ; একেএম আশরাফ উদ্দিন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ); বাইবা জারিনা, ডেপুটি হেড অব ডেলিগেশন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ মিশন; রুবেন কোরেভার, পলিসি অ্যাডভাইজার, মনডিয়াল ফিনভ; এবং আবদুল কাদের হাওলাদার, যুগ্ম আহ্বায়ক, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

বক্তারা ব্যবসায়ী, শ্রমিক ও সরকারের মধ্যে সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, ট্রেড ইউনিয়নগুলো নন-পার্টিজান অবস্থানে থেকেও শ্রমিক স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে।

সম্মেলনে অংশগ্রহণকারীরা ন্যায্য রূপান্তরের জন্য একটি রোডম্যাপ ও জাতীয় মঞ্চ গঠনে একমত হন, যেখানে নীতিগত সুপারিশ, ইনস্টিটিউশনাল সেফগার্ড এবং বাস্তবভিত্তিক রোল-আউট পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

২৫-৯-২০২৫ বিকাল ৭:১৫