287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

পর্যটনের উদ্দেশ্য শুধু অর্থনীতি নয়, পারিবারিক আনন্দও -- শেখ বশিরউদ্দীন

#
news image

আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগারগাঁও পর্যটন ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন বলেন,

"পর্যটনের মূল উদ্দেশ্য শুধু অর্থনীতিকে সমৃদ্ধ করা নয়, বরং নির্মলতা, নিরাপত্তা, পারিবারিক আনন্দ ও সামগ্রিকতার অনুভূতি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। একত্রে ভ্রমণ করা ও আনন্দ ভাগাভাগি করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি বাড়ায় এবং আমাদের জীবনকে নতুনভাবে রূপান্তরিত করে।”

তিনি আরও বলেন, পর্যটন মন্ত্রণালয় ইতোমধ্যেই পর্যটকদের জন্য একটি কোড অফ কন্ডাক্ট প্রণয়ন করেছে, যেখানে সকল অংশীজনকে সম্পৃক্ত করা হয়েছে। এর মাধ্যমে নিরাপদ, সুষ্ঠু ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোড অফ কন্ডাক্ট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন যে, জাতীয় পর্যটন মহাপরিকল্পনা–তে নির্মল পরিবেশ , পারিবারিক আবহ এবং নিরাপদ ভ্রমণের প্রতিফলন ঘটবে।

এর আগে সকালে বিমান উপদেষ্টা বর্ণাঢ্য রালীর শুভ উদ্বোধন করেন। র‍্যালিটি আগারগাঁওস্থ পর্যটন ভবনের সামনে থেকে শুরু হয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, সরকারি সঙ্গীত কলেজ ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে পর্যটন ভবনের সামনে ফিরে সমাপ্ত হয়। এছাড়াও সাইকেল র‍্যালি, সিটি ট্যুর, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বিদেশী দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

২৭-৯-২০২৫ বিকাল ৫:৩৯