287628
শিরোনামঃ
সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

পাবনার ভাঙ্গুয়ায় পঞ্চগরগামী ট্রেন লাইনচ্যুত

#
news image

পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে পড়েছে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসে। পথে ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে দুইটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।

রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ভাঙ্গুড়া স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন, লাগেজ ভ্যানের বগি ও একটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অনলাইন ডেস্ক

২৯-৯-২০২৫ দুপুর ১১:৫৭

news image
ছবি: ভিডিও থেকে নেয়া দুর্ঘটনা কবলিত ট্রেন