287628
শিরোনামঃ
সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ

#
news image

সোমবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্যবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (JICA) ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের STIRC প্রকল্পের কারিগরি সহযোগিতায় এবং জাপানি প্রতিষ্ঠান লায়ন কর্পোরেশনের আর্থিক অনুদানে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর সারা বিশ্বে প্রায় ৪ লাখ ২০ হাজার মানুষ খাদ্যবাহিত রোগে মারা যায়। এ ধরনের মৃত্যু ও রোগ প্রতিরোধে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলার ৪০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নেন। প্রশিক্ষণের মূল বিষয় ছিল শিশুদের জন্য নিরাপদ খাদ্যের প্রাথমিক ধারণা, করণীয়-বর্জনীয়, মৌলিক স্বাস্থ্যবিধি ও হাত ধোয়ার পদ্ধতি। প্রশিক্ষকরা জানান, শিক্ষকরা এ জ্ঞান বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ফরহাদ আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন ও জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

২৯-৯-২০২৫ বিকাল ৫:৫২