287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

লালমনিরহাট সীমান্তে দুর্গাপূজায় ১৫ বিজিবির কড়া নিরাপত্তা

#
news image

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েনসহ পূজামণ্ডপে টহল জোরদার করা হয়েছে।

সোমবার বিকেলে জেলা সদরের মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি দক্ষিণপাড়া দুর্গামন্দির পরিদর্শন করেন ১৫ বিজিবির অধিনায়ক মেজর মেহেদী ইমাম। এ সময় তিনি জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল চালানো হচ্ছে। চলাচলরতদের ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। নির্বিঘ্নে পূজা উদযাপনে বিজিবির স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। তারা টহলের পাশাপাশি বিভিন্ন মন্দিরও পরিদর্শন করছেন।

উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি কাজ করছে বলেও জানান তিনি। এ বছর দেশের অন্যতম নিকটবর্তী সীমান্ত এলাকা লালমনিরহাট জেলায় মোট ১৪৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “বিজিবি সবসময় জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে, সে লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে কাজ করছে।”

তিনি আরও জানান, তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি একটি বিশেষ সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজিবি সর্বদা সজাগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

লালমনিরহাট জেলা প্রতিনিধি

২৯-৯-২০২৫ বিকাল ৬:৫৫