287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

দুর্গাপূজা প্রকৃতি ও মানবিক সম্পর্কের প্রতিক- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

#
news image

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ও মানবিক ভালোবাসার প্রতীক। দেবী দুর্গা পূজার মাধ্যমে প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতা এবং পারস্পরিক সম্পর্কের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়।

উপদেষ্টা আজ দুপুরে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, যখন দেবী দুর্গার বন্দনা করা হয়, তখন কেবল ভক্তি নয়, প্রকৃতির প্রতি ভালোবাসা ও রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত হয়। কৃষির সঙ্গে জড়িত ধান, কলা, কচু, ডালিমসহ নানা ফসল পূজার অংশ হিসেবে ব্যবহৃত হয়, যা প্রকৃতির সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্কেরই প্রতিফলন।

উপদেষ্টা বলেন, বর্তমানে পরিবেশ ধ্বংস, খাদ্যসংকট ও নানা সামাজিক চ্যালেঞ্জের সময়ে দুর্গাপূজার মতো উৎসব আমাদের প্রকৃতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। এটি মানবিক মূল্যবোধ, ভালোবাসা ও ঐক্যকে শক্তিশালী করে।

কুমারী পূজা প্রসঙ্গে তিনি বলেন, কুমারী পূজা নারীর প্রতি সম্মান ও মর্যাদা প্রদানের প্রতীক। দেবী দুর্গার দশ হাতে যে নারীর শক্তি প্রকাশ পায়, কুমারী পূজার মাধ্যমেও সেই শক্তি ও মর্যাদাকে স্বীকৃতি দেয়া হয়।

তিনি বলেন, বাংলাদেশ আমাদের সবার দেশ, এখানে বিভাজনের কোনো স্থান নেই। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

এসময় মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত দেব, বাংলাদশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর, বাংলাদশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্রী সুব্রত চৌধুরী, বিশিষ্ট ডাক্তার ডা: অরূপ রতন চৌধুরী উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

৩০-৯-২০২৫ দুপুর ৪:৪১