287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধিতা করা হবে - নেতানিয়াহু

#
news image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ‘কোনোভাবেই ঘটছে না।’ সেই সঙ্গে তিনি আরও বলেন, ইসরায়েল বলপ্রয়োগ করে হলেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করা হবে। 

যুক্তরাষ্ট্র সফরের পর নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, যারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা থেকে সরিয়ে নেওয়ার চাপ দিচ্ছেন, তাদের দাবিতে তিনি নতি স্বীকার করবেন না।

নেতানিয়াহু বলেন, তারা বারবার বলছে, হামাসের শর্ত মেনে নাও, সব সেনা সরিয়ে নাও, যাতে হামাস আবার ঘুরে দাঁড়াতে পারে ও গাজা উপত্যকাকে পুনর্গঠন করতে পারে। কিন্তু তা কোনোভাবেই ঘটছে না।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য তার প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা হামাস প্রত্যাখ্যান করলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন। নেতানিয়াহুর ভাষায়, হামাসকে নিশ্চিহ্ন করার জন্য সামরিক অভিযান সম্পন্ন করাই এখন মূল লক্ষ্য। সব দিক থেকে এটি ছিল একটি সফল সফর।

এদিকে, আরেকটি ভিডিও বার্তায় নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির কোনো চুক্তি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সেই ভিডিওতে তাকে জিজ্ঞেস করা হয়, তিনি কি ফিলিস্তিন রাষ্ট্রে সম্মত হয়েছেন? জবাবে নেতানিয়াহু বলেন, না, একেবারেই না।

তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির কোনো ধারা নেই। বরং ইসরায়েল বলপ্রয়োগ করে হলেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করবে।

প্রসঙ্গত, ট্রাম্পের শান্তি পরিকল্পনার খসড়ায় উল্লেখ করা হয়েছে, গাজা পুনর্গঠন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার সম্পন্ন হলে ভবিষ্যতে ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার একটি গ্রহণযোগ্য পথ তৈরি হতে পারে।

সূত্র: বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক

৩০-৯-২০২৫ রাত ১০:২৫