287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

দূর্গাপুজা ভ্রাতৃত্ববোধসহ মানবিক মূল্যবোধের বার্তা বহন করে - খাদ্য উপদেষ্টা

#
news image

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়, বরং সবার মধ্যে গভীর ভ্রাতৃত্ববোধ, ঐক্য, সৌহার্দ্য, এবং সম্প্রীতি বৃদ্ধিসহ মানবিক মূল্যবোধের বার্তা বহন করে। 

উপদেষ্টা আজ সন্ধ্যায় তেজগাঁও এ মুদ্রণ প্রকাশনা অধিদপ্তরের কর্মচারীদের আয়োজিত  শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্গা পূজা মানুষের সম্পর্ক, মানবিক ভালোবাসা, মানুষের দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ ও ঐক্যকে শক্তিশালী করে। শুধু ভক্তি নয়, প্রকৃতির প্রতি ভালোবাসা রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত হয়।  বর্তমানে পরিবেশ ধ্বংস, খাদ্যসংকট ও নানা সামাজিক চ্যালেঞ্জের সময়ে দুর্গাপূজার মতো উৎসব আমাদের প্রকৃতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ আমাদের সবার দেশ, এখানে বিভাজনের কোনো স্থান নেই। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করতে আহবান জানান। 

নিজস্ব প্রতিবেদক

৩০-৯-২০২৫ রাত ১০:৫১