বেগম জিয়ার সাথে ফিলিস্তিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
১-১০-২০২৫ দুপুর ১:০

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে বেগম খালেদা জিয়া ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলার নিন্দা জানান এবং ব্যাপক হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
এই যুদ্ধ বন্ধের জন্য জোর দাবী জানান। ফিলিস্তিনের রাষ্ট্রদূত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, শহীদ জিয়া’র সরকারের সময় বাংলাদেশস্থ ফিলিস্তিনের অ্যাম্বেসীর জন্য বিনামূল্যে জমি প্রদান করা হয় এবং বেগম খালেদা জিয়া’র সরকারের সময় সেই জমিতে অনুদানে ভবন নির্মাণ করা হয়। যা ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।