287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করলেই ব্যবস্থা - ডিএমপি কমিশনার

#
news image

বুধবার (০১ অক্টোবর ২০২৫) বিকাল ৩:৩০ ঘটিকায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।

উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরে মোট ২৫৪ টি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই। কেউ নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করলে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নিবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আগামীকাল বিসর্জনের দিনেও যাতে ভক্তবৃন্দ উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দিতে পারে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, এই দেশে শত শত বছর যাবৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই ভাই বোনের মত বসবাস করে আসছে। এ সম্প্রীতি যাতে কোন ভাবেই বিনষ্ট না হয় এবং পরবর্তী প্রজন্ম যাতে নষ্ট না করে এ দিকে সকলকে খেয়াল রাখতে হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

১-১০-২০২৫ রাত ৯:৫৪