শিবচর রেললাইনে কাটাপড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
শিবচর উপজেলা প্রতিনিধি
২-১০-২০২৫ রাত ৮:৩৪

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর সোনার বাংলার (রেল ব্রিজের) নামক স্থানের সাথেই রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক(২৫) এর মৃত্যু হয়েছে।লাশটি দেখার পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের কাজ করছে।
বৃহস্পতিবার(২অক্টোবর)রাতে শিবচর উপজেলার পাঁচ্চর বাজার সংলগ্ন সোনার বাংলার (রেল ব্রিজের)পাশে মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা যায়,ভাঙ্গা থেকে থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ওই যুবকের এ সময় ঘটনাস্থলের পাশেই মারা যান তিনি।এ সময় ওই অজ্ঞাত ওই যুবকের মৃতদেহের পড়ে থাকতে দেখে লোকজন।পরে তারা পুলিশকে খবর দেন। তবে নিহতের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয় রনি নামে একব্যক্তি জানান'রেল লাইনের ব্রিজের সিডি দিয়ে নামার সময় কয়েকজন লোক ট্রেনের সাথে ধাক্কা লাগার এ যুবকের লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়।আমরা এসে এখানে লাশটি দেখতে পাই।তবে মৃতদেহটির পরিচয় আমরা এখনো জানতে পারিনি।মৃতদেহের ধরন দেখে মনে হচ্ছে সন্ধ্যার দিকে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান শিকদার বলেন,'আমরা শুনেছি ট্রেনে কাটা পড়েই একটি যুবক মারা গেছে।আমাদের পুলিশের টিম সেখানে পৌঁছেছে।লাশের পরিচয় এখনো জানা যায়নি।ট্রেনে কাটা পড়া লোকটি পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।'