287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

ফ্লোটিলা বহর আটকে বাংলাদেশের তীব্র নিন্দা প্রকাশ

#
news image

গাজার জনগণের জন্য ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই কাজ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ’।

আটক সব মানবিক সহায়তা কর্মী ও অধিকারকর্মীদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ। তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ আরও দাবি করেছে, গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধ, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান এবং গাজায় গণহত্যা যুদ্ধ এবং মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা ফ্লোটিলা ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি জনগণের সঙ্গে বিশ্বব্যাপী সংহতির প্রতিনিধিত্ব করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইসরায়েলকে অবশ্যই গাজায় তাদের অবাধ প্রবেশাধিকার দিতে হবে। কারণ, সেখানে দখলদার ইসরায়েলি বাহিনী বেসামরিক জনগণকে তাদের জীবন, মর্যাদা এবং জীবিকা নির্বাহের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।

এই ভয়াবহ দুর্দশা এবং অব্যাহত দুর্ভোগের মুহূর্তে বাংলাদেশ সরকার এবং জনগণ ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি জানিয়েছে।

বাসস

৩-১০-২০২৫ দুপুর ৪:৩৮