287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

নিখোঁজের ১ দিন পর পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

#
news image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর আজিজার রহমান (৬৫) নামে এক বৃদ্ধের লাশ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 

শনিবার (০৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিটারী এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আজিজার রহমান ওই এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে। 

পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ওই এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আজিজার রহমান মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রতিনিধি

৪-১০-২০২৫ বিকাল ৫:৫৫