287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

শিবচরে বিএনপির ৩১ দফা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

#
news image

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামী নির্বাচনী বিষয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৪অক্টোবর )বিকেলে শিবচরের বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে সরকারেরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১(শিবচর) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী শিবচর উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক এবং শিবচর উপজেলা বিএনপি'র ১নং সদস্য জনাব কামাল জামান(নুরউদ্দিন) মোল্লা।

মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামাল জামাল নুরুদ্দিন মোল্লা বলেন,শিবচরে শেখ হাসিনার হয়ে যারা প্রতিনিয়ত প্রতিনিধিত্ব করতো তারা এখন স্বৈরাচারী শাসকের পতনের পর সবাই পলাতক।শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের আর কোনো নেতা বাংলাদেশে ফিরে আসতে পারবে না।তাদের জন্য এ দেশের মাটিতে আর কোনো দিন ঠাঁই হবে না।দীর্ঘদিন ধরে তারা অপকর্ম ও দুর্নীতি চালিয়ে গেছে,এখন জনগণ তাদের আর ক্ষমা করবে না। আমাদের ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে দল ও দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়াই এখন সময়ের দাবি।

নির্বাচনী মতবিনিময় ও ৩১ দফার বিষয়ে আলোচনায় বক্তারা আরো বলেন'আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে,আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং কৃষক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নত হবে।জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপি'র প্রধান লক্ষ্য।এ সময় নেতারা ঐক্যবদ্ধভাবে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আগামীর আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন।

বিএনপির ৩১ দফা ও নির্বাচনী মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন' শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান মোল্লা সাজু,জাসাসের কেন্দ্রীয় নেতা মশিউর রহমান,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিম,আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম শহীদ চেয়ারম্যান,মাহাবুব মাদবর,শিবচর উপজেলা বিএনপি'র নেতা তাজউদ্দীন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শিবচর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ।

শিবচর উপজেলা প্রতিনিধি

৪-১০-২০২৫ রাত ৮:২৬