287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

লালমনিরহাটে আকস্মিক ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

#
news image

আকস্মিক ঝড়ে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকশো ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন বহু পরিবার। এসময় টিন ও ইটের আঘাতে ৩ জন ব্যাক্তি আহত হয়েছেন।

রবিবার (৫ অক্টোবর) সকাল ৮ টার দিকে ওই এলাকার শ্রতিধর ৮ নং ওয়ার্ডে গত কয়েকদিন থেকে চলা অনবরত বৃষ্টির মাঝেই আকস্মিক ঘূর্ণিঝড়ে শুরু হলে আধা পাকা বিল্ডিং ও কাঁচা টিনের ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে যায়। বিল্ডিং এর ইট খুলে ও টিন লেগে এসময় বাদশা মিয়া (৪০) ও মামুদ মিয়া (৭০) শহিদুল ইসলাম (৪৬) নামে তিনজন ব্যাক্তি আহত হয়।

আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী, মোঃ শাহিনুর রহমান বলেন,মাঝারি বৃষ্টি চলাকালীন সময় আকস্মিক ঝড়ের কারণে টিনশেড ঘর ও আধা পাকা বিল্ডিং ঘর বাড়ি গোডাউন ভেঙ্গেগেছে। এই ঘূর্ণিঝড় অল্প সময়ে স্থায়ী ছিলো আরো বেশি সময় থাকলে ক্ষতিগ্রস্তের সংখ্যা আরো কয়েকগুণ বৃদ্ধি পেত বলে তিনি জানান। 

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০ টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। 

তিনি জানিয়েছেন ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি এই ঘটনা জানিয়েছেন।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জাকিয়া খাতুন বলেন, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর তিনি শুনেছেন ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত টিম পাঠিয়েছেন। তালিকা করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার কথাও জানান তিনি।

লালমনিরহাট জেলা প্রতিনিধি

৫-১০-২০২৫ দুপুর ৪:৩৮