287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

ফেনীতে হেযবুত তওহীদের ছাত্র সংগঠন 'ছাত্র ফোরাম' এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

#
news image

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় জেলার ক্রাউন রেষ্টুরেন্টের কনফারেন্স হলে এই আয়োজন করা হয়। পরিচিত পর্ব শেষে অনুষ্ঠানে আগত অতিথিরা ছাত্র ফোরামের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য এবং রাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের করনীয় বিষয়ে আলোচনা করেন।

ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র ফোরামের ফেনী জেলার সহ-সভাপতি আজমাইন ফেরদৌসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির বিভাগীয় সভাপতি ইকরামা বিন খুরশিদ।

প্রধান অতিথির বক্তব্যে ছাগলনাইয়া সরকারি কলেজের শিক্ষার্থী ইকরামা বলেন- "আমাদের এই তারুন্যশক্তি আজ অপরাজনীতিতে ব্যবহৃত হচ্ছে, নানা অপকর্মতে লিপ্ত হচ্ছে। একটি সঠিক আদর্শের অভাবে আমরা হয়েছি রাজনীতির ক্ষমতায় যাওয়ার সিড়ি। নানা রকমের মতাদর্শ দিয়ে তরুণদের বিভক্ত করা হয়েছে। যার কারণে এই তারুণ্য শক্তি কয়েকভাবে বিভক্ত হয়ে গিয়েছে। 

তিনি আরো বলেন, "আমরা ভুলে গেছি আমরা আল্লাহর প্রতিনিধি। আমাদের একটা আদর্শ আছে, একটা বিধান আছে। এই বিধান হলো আল্লাহর বিধান যা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হলে তারুণ্য শক্তিকে কেউ অপ-ব্যবহার করতে পারবে না। কোনো বৈষম্য সৃষ্টি করতে পারবে না। আমরা হেযবুত তওহীদ ছাত্র ফোরাম এই তারুণ্য শক্তিকে জাগিয়ে তুলে রাষ্ট্রীয় জীবনে ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে বিশ্বে শান্তি আনবো। কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবো যাবতীয় বৈষম্য দূর করবো।"

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্র ফোরামের ফেনী জেলার সভাপতি আব্দুল আলীম। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আলীম বলেন- "শিক্ষার্থীরা অপ-রাজনীতর হাতিয়ার নয়। তরুন ছাত্র সমাজকে একটি সঠিক আদর্শে উজ্জিবিত করে ঐক্যবদ্ধ শক্তিতে রুপান্তর করার প্রয়াস করছে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের। যদি এই তরুন্য শক্তিতে আমরা একটি সঠিক আদর্শে পরিচালিত করতে পারি তাহলে আগামী দিনে এই ছাত্ররা মানবজাতিকে উপহার দিবে একটি সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বিশ্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কুমিল্লা জেলার সভাপতি রিপন হোসেন, ফেনী জেলার সাহিত্য বিষয়ক সম্পাদক আনিসা বিনতে আফসার। সভায় ফেনী বিশ্ববিদ্যালয়, ফেনী সরকারি কলেজ, ছাগলনাইয়া সরকারি কলেজ, জয়নাল হাজারী কলেজ, ফেনী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ফেনী জেলা প্রতিনিধি

৬-১০-২০২৫ রাত ৮:৪২