287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

হাজারো মানুষের ভালোবাসা নিয়ে চির বিদায় সুবেন চন্দ্র বর্মন

#
news image

মহাদেবপুরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন প্রবীণ শিক্ষক মহাদেবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সুবেন চন্দ্র বর্মন। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় মহাদেবপুর কেন্দ্রীয় শশ্বানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলের মালা দিয়ে সুবেন চন্দ্র বর্মনের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানী ইসরাইল, দোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল হোসেন, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল, খাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দেওয়ান আব্দুস সবুর মো: নকিব, বাগডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউন নবী প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার বিকাল ৫টা ২০ মিনিটে শালগ্রাম নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিনপুত্র, নাতি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সুনামের সাথে চাকুরী জীবন শেষ করে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তাঁর এ মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

নওগাঁ প্রতিনিধি

৭-১০-২০২৫ দুপুর ৪:১৪