287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

ঝিনাইদহের শৈলকুপায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

#
news image

ঝিনাইদহের শৈলকুপায় খালের পানিতে ডুবে ছাহাদ বিশ্বাস (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু ছাহাদ ওই গ্রামের সবুজ বিশ্বাসের ছেলে।

শিশুটির দাদা আজিজ বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশু ছাহাদ। পরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে জিকে সেচ খালের পানিতে শিশুটির দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাবেয়া খাতুন বলেন, ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ না থাকলে শৈলকুপা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

ঝিনাইদহ প্রতিনিধি

৭-১০-২০২৫ বিকাল ৭:৪