287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

মানববন্ধনে কুষ্টিয়ায় কোরআন অবমাননার প্রতিবাদে তীব্র ক্ষোভ

#
news image

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক বিক্ষোভ ও মানববন্ধন।

আজ মঙ্গলবার বিকাল ৫টায় কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পবিত্র কোরআন অবমাননার মতো ঘৃণ্য কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা যায় না। তারা অভিযুক্ত অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা দেশের সংবিধান ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী।

অনুষ্ঠানে জেলা ওলামা মাশায়েখ পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন মাদরাসার শিক্ষক, ছাত্র ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। তারা শান্তিপূর্ণভাবে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে যেন কেউ এমন ন্যাক্কারজনক কাজ করার সাহস না পায়, তার জন্য কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধন শেষে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে দেশের শান্তি, স্থিতিশীলতা ও ইসলাম ধর্মের মর্যাদা রক্ষার জন্য দোয়া করা হয়।

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

৭-১০-২০২৫ বিকাল ৭:৩৭