নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরার অভিযোগে শিবচরে ৭ জেলেকে জরিমানা
শিবচর উপজেলা প্রতিনিধি
৮-১০-২০২৫ দুপুর ১০:১৭

মাদারীপুর জেলার শিবচরে উপজেলার পদ্মানদীতে অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করেছে প্রশাসন।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের অর্থদন্ড করা হয়।
মঙ্গলবার(৭ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত শিবচরের পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় শিবচর উপজেলা প্রশাসন।
জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে শিবচরের পদ্মানদীর চরজানাজাত এলাকায় মাছ ধরছিল অসাধু জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ার সময় রবিউল দরিয়া (২০), মোরসালিন মোল্লা (২৪), আসিফ ফকির (১৯), সাখাওয়াত মোল্লা (২০), আরিফ হাওলাদার (২৪), আলতাফ শেখ (৬০), সোহেল হাওলাদারসহ (৩২) ৭ জেলেকে আটক করে নৌ পুলিশের সদস্যরা।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট এইচ এম ইবনে মিজান রাত ৯ টার দিক আটককৃত জেলেদের প্রত্যেককে ১০ হাজার করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেন।আর আটককৃত জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানকালে উপজেলা জেলা মৎস অফিসার ড. মোঃ হাদিউজ্জামান, চরজানাজাত নৌ পুলিশের ওসি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মৎস অফিসার সত্যজিৎ মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান বলেন, 'ইলিশ মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।অভিযানকালে ইলিশ নিধনের অপরাধে ৭ জেলেকে আটক করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।'