287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

মহাদেবপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

#
news image

দেশের অন্যান্য স্থানের মত মহাদেবপুরেও জাতীয় কন্যা শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। “আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি , দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় দিবসটি উদযাপনের আয়োজন করে। এ উপলক্ষে ৮ অক্টোবর বুধবার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর নেতৃত্বে একটি শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত হয়। পরক্ষণে উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক এর পরিচালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানে এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার ভূমি রিফাত আরা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ , যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম , উপস্থিত কন্যা শিশুদের মধ্যে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাসিয়াত তারসা প্রমূখ। 

উল্লেখ্য যে বক্তাগণ ছেলে সন্তানের চেয়ে কন্যা সন্তান অতি সহজে মানুষ করা যায় উল্লেখ করে তাদের প্রতি অবহেলা না করে পিতা-মাতাদেরকে বেশি বেশি যত্ন নেওয়ার জন্য আহ্বান জানান।

নওগাঁ প্রতিনিধি

৮-১০-২০২৫ দুপুর ৪:২২