287628

কুষ্টিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

#
news image

কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াত ইসলামি। বুধবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীর সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ. কে. এম. আলী মুহসিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমীর হামজা এবং জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিন জোয়াদ্দারসহ জামায়াতের জেলা শীর্ষ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

৮-১০-২০২৫ বিকাল ৬:৪৬