287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

রাঙ্গামাটিতে ইফা'র টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

#
news image

রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের মিলনায়তনে ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তায় এই ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।

ইফা'র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ মোবারক হোসেন, সিভিল সার্জন ডাক্তার নূয়েন খীসা, মেডিকেল অফিসার ডাক্তার কে এম আব্দুল্লাহ আল মামুন, জেলা ইপিআই প্রতিনিধি জনাব সাইফুল ইসলাম সহ সভায় জেলা পর্যায়ের প্রায় অর্ধশত ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওয়ার্কসপে বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। এর জন্য জনসচেতনতা বাড়াতে আলেম ওরামাদের বিশেষ ভূমিকা রয়েছে। আলেম ওলামাদের সহযোগিতায় সচেতনতা ছড়িয়ে পড়বে শিশু কিশোরদের মধ্যে, আর এতে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৪ লাখ ৭৮ হাজার জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। যার মধ্যে ৭ হাজার জন মৃত্যুবরণ করেন। টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে সরকার ইপিআই এর ব্যবস্থাপনায় বিনামূল্যে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটিতে টাইফয়েড টিকাদান করা হবে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী (নবম শ্রেণী) পর্যন্ত। আগামী ১২ অক্টোবর থেকে এ টাইফয়েড টিকা প্রদান শুরু হবে।

রাঙ্গামাটি প্রতিনিধি

৮-১০-২০২৫ রাত ১০:০