287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

সাটুরিয়ায় স্যোশাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

#
news image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের বাসিন্দা কাজী শহিদুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হরগজ ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার হরগজ বাজারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শতাধিক কৃষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ প্রতিবাদ আয়োজনের নেতৃত্বে ছিলেন হরগজ ইউনিয়নের সাধারণ জনগণ ও ভুক্তভোগী কৃষক সমাজ।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক সাইদুর রহমান। বক্তব্য রাখেন দুলাল মিয়া, রমজান , ছাইদুর রহমান, নবু মিয়াসহ আরও অনেকে। বক্তারা এ সময় বলেন, শহিদুল্লাহ একজন সৎ ও পরিশ্রমী মানুষ। তার বিরুদ্ধে যেসব তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিত মিথ্যাচার।

উপস্থিত বক্তারা আরও বলেন, সম্প্রতি হরগজ চরপাড়া এলাকায় সেতুর নিচে অবৈধভাবে মাটি ফেলে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় শতাধিক একর ফসলি জমি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় শহিদুল্লাহর নেতৃত্বে স্থানীয় কৃষকরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এতে ক্ষুব্ধ হয়ে একটি চক্র সামাজিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে এবং তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছে।

প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী শহিদুল্লাহ বলেন, ফরিদ, শরিফ, আলতাফ এরা অবৈধ মাটি ব্যবসায়ী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আমি এদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এখন আমার নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এ সময় সমাবেশে উপস্থিত সকলে বলেন, শহিদুল্লার বিরুদ্ধে যারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক তথ্য প্রচার করছে তাদের আইনের আওতায় আনা হোক এবং তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা হোক।

সাটুরিয়া প্রতিনিধি

৯-১০-২০২৫ দুপুর ৩:২০