287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

পিয়ারসহ ৫ দফা দাবিতে জয়পুরহাটে গোল টেবিল বৈঠক

#
news image

আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি ও জুলাই সনদ সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে জয়পুরহাটে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গতকাল বৃহ¯পতিবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের অন্যতম টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।

জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ হাসিবুল আলম লিটন, জয়পুরহাট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. মামুনুর রশিদ মামুন, জামায়াত মনোনীত জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস, এম রাশেদুল আলম সবুজ, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, এফডিইবির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও আইডিইবির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মোঃ আব্দুল বাতেন প্রমুখ। 

বক্তারা বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনি ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে মুক্ত, গোপন ও মিশ্র তিনটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। নির্বাচনের এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি যদি চালু হয় তাহলে তা সুশাসন নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ পদ্ধতিতে একটি নির্বাচনে দেওয়া প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি ভোট সংসদে সমান ভাবে প্রতিনিধিত্ব করে। সব ভোটারদের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব এই পদ্ধতিতে ভোটের মাধ্যমে।

জয়পুরহাট প্রতিনিধি

৯-১০-২০২৫ রাত ৮:১১