287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

হিলি বন্দরে ৫ হাজার মেট্রিকটন কাঁচামরিচ আমদানী

#
news image

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের গত জুলাই থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভারতে থেকে আমদানি হয়েছে ৫ হাজার ১৮৫ মেট্রিকটন কাঁচা মরিচ। এসব কাঁচামরিচ এসেছে ৬৬২টি ট্রাকে করে। এই আমদানী থেকে সরকারের আদায় হয়েছে প্রায় ১৯ কোটি টাকা।

গতকাল বৃহ¯পতিবার (৯ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন। তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই মাস থেকে আজ পর্যন্ত হিলি স্থলবন্দরে ৬৬২টি ট্রাকে করে ৫ হাজার ১৮৫ মেট্রিকটন ভারতীয় কাঁচামরিচ আমদানি হয়েছে। এতে প্রায় ১৯ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। দেশের বাজারে কাঁচামরিচের চাহিদা থাকায়, আমরা দ্রুততার সাথে কাস্টমসের সব কার্যক্রম সম্পন্ন করে পণ্য ছাড়করণ নিশ্চিত করছি। তিনি আরও জানান, কাঁচামরিচ একটি পচনশীল পণ্য হওয়ায় আমদানিকারকদের সুবিধার্থে কাস্টমস বিভাগ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বর্তমানে হিলি বন্দরে অন্যান্য পণ্য আমদানি-রপ্তানিও স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য যে, দেশের বিভিন্ন পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম স্থিতিশীল রাখতে আমদানিকারকরা সম্প্রতি ভারত থেকে বেশি পরিমাণে কাঁচামরিচ আমদানি করেছেন।

জয়পুরহাট প্রতিনিধি

৯-১০-২০২৫ রাত ৮:২৮