287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

সঠিক পরিকল্পনায় এ দুর্যোগকে সহজেই মোকাবিলা করা যায় --দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

#
news image

মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন , বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তবে সঠিক পরিকল্পনা ও নীতি নির্ধারণ করতে পারলে এ দুর্যোগকে সহজেই মোকাবিলা করা যায়। আমরা চেষ্টা করছি সেটি বাস্তবায়ন করার।’

তিনি গতকাল ( ৯ অক্টোবর) রাতে খুলনায় শিল্প কলা একাডেমি মিলনায়তনে খুলনা বিভাগের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাগনের ( জেলা প্রশাসক, ইউএনও , ডিআরআরও, পিআরও ) সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, ‘এই দেশ আমাদের সবার। তার মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ ও উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আপনাদের কাছে ক্ষমতা রয়েছে, মানুষের সেবা করার সুযোগ রয়েছে। জনগণের কল্যাণে কাজ করলে সরকার আপনাদের পাশে আছে। সবাই মিলে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।’ 

তিনি আরও বলেন, “আগামীতে দল-মত নির্বিশেষে দেশের মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, তেমন একটি নির্বাচনের চেষ্টা চলছে। এর সঠিক বাস্তবায়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে সভায় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

১০-১০-২০২৫ দুপুর ১২:৩৫