287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

নিহত সাংবাদিক হায়াতের পরিবারের পাশে বিএনপির নেতা এম এ এইচ সেলিম

#
news image

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারানো সাংবাদিক এস এম হায়াত উদ্দিনের কবর জিয়ারত ও শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা।

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনের গ্রামের বাড়িতে তার কবর জিয়ারত ও শোকাহত পরিবারকে আর্থিক সহয়তা দেন বাগেরহাট জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এ এইচ সেলিম। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শুক্রবার (১০ অক্টোবর) সকালে ঢাকা থেকে ছুটে আসেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, সাবেক পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান টুটুল, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আতিয়ার সরদার, জেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ শত শত নেতাকর্মীরা।

এম এ এইচ সেলিম সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি সহ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উলেখ্য বাগেরহাট শহরের হাড়িখালি সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে ৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষেরে হামলায় বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন (৪২ কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

এসময় এম এ এইচ সেলিম বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এক লক্ষ টাকা নিহত হায়াত উদ্দিনের পরিবারের হাতে তুলে দেন এবং তার ২ শিশু সন্তানের লেখাপড়ার দায়িত্ব ভার গ্রহনের প্রতিশ্রুতি প্রদান করেন।

বাগেরহাট প্রতিনিধি

১০-১০-২০২৫ দুপুর ২:১৭