287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

ফেনীতে গণমাধ্যম কর্মীদের সাথে হিজবুত তাওহীদের মতবিনিময় সভা

#
news image

ফেনীর ক্রাউনওয়েস্ট রেস্টুরেন্টে 'তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের পক্ষ থেকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে এই আয়োজন করা হয়।

ফেনী জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান। তিনি সংগঠনটির সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিমের রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে গণমাধ্যম ও বাক-স্বাধীনতার বিষয়টি তুলে ধরেন। 

বর্তমান বিশ্ব পরিস্থিতি ও জাতীয় প্রেক্ষাপট তুলেধরে তিনি বলেন, ‘‘ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও সিস্টেমেই আমাদের দেশ চলছে, আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মাশুল দিচ্ছি। অন্যদিকে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল (সা.) এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে, একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে যেত। আদালতে মাসের পর মাস অপরাধ-সংক্রান্ত মামলা আসত না। সেই শান্তিপূর্ণ জীবনব্যববস্থার আধুনিক রুপ তুলে ধরা হয়েছে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থে।’’ তিনি সাংবাদিকদের কাছে এই গ্রন্থের বিষয়গুলি লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরার অনুরোধ রাখেন। 

হেযবুত তওহীদের সদস্য তারিকুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা হেযবুত তাওহীদের উপদেষ্টা নুরুল আবছার সোহাগ।

মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মূখ্য আলোচকের বক্তব্য শেষে সাংবাদিকগণ তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত ব্যক্ত করেন।

ফেনী জেলা প্রতিনিধি

১০-১০-২০২৫ বিকাল ৬:৮