287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

ঢাকায় ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শুরু

#
news image

গতকাল রমনা টেনিস ফেডারেশনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১২টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা প্রতিযোগিতা। রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর সচিব, মোঃ মাহবুব-উল-আলম সন্ধ্যায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনের পর এক উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর সচিব তাঁর বক্তব্যে সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য টেনিস ফেডারেশনের অ্যাডহক কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, 'এই ধরনের টুর্নামেন্ট শুধু অ্যাথলেটদের পারফরম্যান্স বৃদ্ধি করে না, সবার মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটায়। টেনিসের প্রসারে এই টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের মাঝে উৎসাহ বৃদ্ধি করবে। বাংলাদেশের টেনিসের উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।' টেনিস ফেডারেশনকে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার জন্য ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম শুরু করার কথাও বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের সহ সভাপতি আশরাফুজ্জামান খান পুটন, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), অ্যাডহক কমিটির সদস্য বেগম হোসনে আরা রিনা ও টুর্নামেন্ট ডিরেক্টর সোহেল সরকার। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে সুজুকি মটরবাইকস, ব্যাংক এশিয়া ও ডানা পেট্রোলিয়াম লি:। গতকাল টুর্নামেন্টের বাছাইপর্বের খেলা। আগামীকালও বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্বের আকর্ষণীয় খেলা। বালক বিভাগে বাছাইপর্বে মোট ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছে, যাদের মধ্যে থেকে ১০ জন মূল ড্র'র ২২ জন খেলোয়াড়ের সাথে যুক্ত হবে। বালিকা বিভাগে মূল ড্র’তে মোট ২৭ জন খেলোয়াড় অংশ নেবে। প্রথম দিনের খেলায় বাছাইপর্বের প্রথম রাউন্ডে 'বাই' পেয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন বাংলাদেশের তাসবিদ রহমান, আল মাহিদ, সাফওয়ান সামি, মোহাম্মদ তানভীর ও বকুল আলী। এছাড়া ভারতের দিলীপ কুমারের বিপক্ষে ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন অবিনাশ রাজ। এরপর বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে অবিনাশ ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন আল মাহিদকে। আরেক ম্যাচে সাফওয়ান ওয়াকওভার পেয়েছেন ভারতের গণেশ শিনের বিপক্ষে। তবে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের তাসবিদ রহমান, মোহাম্মদ তানভীর ও বকুল আলী। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১২টি দেশের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। দেশগুলো হলো: স্বাগতিক বাংলাদেশ, অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

স্পোর্টস ডেস্ক

১১-১০-২০২৫ রাত ৯:৫