শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
শিবচর উপজেলা প্রতিনিধি
১২-১০-২০২৫ দুপুর ২:৩০

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেছেন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত টাইফয়েট টিকা প্রদান কার্যক্রম চলবে।এ বছর শিবচর উপজেলায় ৮৮ হাজার ৯০২ জন শিশু কিশোরদের টিকা প্রদান করা হবে।
রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবচর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতিমা মাহজাবীন এ সময় বলেন'শিবচর উপজেলায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন মাধ্যমে নির্দিষ্ট বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।আমি এ উদ্যোগ সফল করতে জনসাধারণের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করি।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন' আমরা আশাবাদী টাইফয়েড প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।সরকারের স্বাস্থ্য বিভাগ সারাদেশে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণকে রোগমুক্ত রাখার উদ্যোগ গ্রহণ করেছে'।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইব্রাহীম হোসেন, এমওডিসি ডা. তরিকুল ইসলাম,মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ সাইদুর রহমান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।