287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

নিষিদ্ধ ঘোষিত পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা মিরাজ খান গ্রেফতার

#
news image

নিষিদ্ধ ঘোষিত পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা মোঃ মিরাজ খান (২৮)কে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

শনিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার রাতে সিটি-আরএন্ডডি বিভাগের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পটুয়াখালী সদর উপজেলা ছাত্রলীগ নেতা ও আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মিরাজ খানকে গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ রাজধানীর মতিঝিলে ইনকিলাব ভবনের সামনের রাস্তায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে মোঃ মিরাজ খান অংশগ্রহণ করেন এবং মিছিলের ভিডিও রিল আকারে নিজের ফেসবুক আইডিতে প্রচার করেন। এরপর গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তিনি ফার্মগেট এলাকায় ঢাকা মহানগরীতে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক জনসমাগম ঘটিয়ে মিছিলের প্রস্তুতি নেন। এছাড়া, গত ১০ অক্টোবর ২০২৫ ধানমন্ডি ২৭ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একটি মিছিলে মোঃ মিরাজ খান পুনরায় অংশগ্রহণ করেন এবং এই মিছিলের ভিডিও রিল নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। মিরাজ খান নিষিদ্ধ এই সংগঠনের বিভিন্ন মিছিলে লোক সংগ্রহের ক্ষেত্রে একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলো। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক

১২-১০-২০২৫ বিকাল ৫:৫৩