287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

রাজধানীতে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার

#
news image

গত ২৪ ঘন্টায় রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭) ২। সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬) ৩। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সহ-সভাপতি মোবারক হোসেন পলক (৩২) ৪। বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক হোসেন আকন (৫০) ৫। লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ- প্রশিক্ষণ কর্মশালা বিষয়ক সম্পাদক মোঃ ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২) ৬। আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও ঝটিকা মিছিলের সংগঠক, অংশগ্রহণকারী মোঃ মিরাজ হোসেন (২৬) ও ৭। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মোঃ এরশাদ আলী (৪৫)।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১১:২০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে নিজাম উদ্দিন ও ফাহিম আহাম্মদ শাহকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, একই দিনে বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় গোয়েন্দা মিরপুর বিভাগের একটি আভিযানিক টিম রমনা মডেল থানাধীন শিল্পকলা একাডেমি এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে মোবারক হোসেন পলক ও মোঃ ফারুক হোসেন আকনকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, একই দিনে রাত আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় গোয়েন্দা গুলশান বিভাগের একটি আভিযানিক টিম খিলগাঁও থানাধীন উত্তর নন্দীপাড়ার রসুলবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ওয়াহেদুল ইসলাম খান সজিবকে গ্রেফতার করে। অপরদিকে রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি আভিযানিক টিম কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মিরাজ হোসেনকে গ্রেফতার করে। অপরদিকে একই সময়ে গোয়েন্দা গুলশান বিভাগের একটি আভিযানিক টিম বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মিরাজ হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক

১২-১০-২০২৫ বিকাল ৫:৫৫