287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’ এর খসড়ার মতামত গ্রহণ সম্পন্ন

#
news image

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’ এর খসড়া বিষয়ে মতামত গ্রহণ সম্পন্ন – শীঘ্রই কনসালটেশন প্রক্রিয়া শুরু হবে

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ এর খসড়া বিষয়ে অংশীজনসহ সর্বসাধারণের মতামত গ্রহণের উদ্দেশ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর ওয়েবসাইটে গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খসড়াটি প্রকাশ করা হয়, যা ৯ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত উন্মুক্ত ছিল। ইতোমধ্যে ৬ হাজারেরও অধিক মতামত পাওয়া গিয়েছে।

বর্তমানে মতামতসমূহ সংকলন ও বিশ্লেষণের কাজ চলমান রয়েছে। উক্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট সুশীল সমাজের প্রতিনিধিসহ অংশীজনের সাথে শীঘ্রই ধারাবাহিক পরামর্শ সভা আয়োজন করা হবে।

অংশগ্রহণমূলক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সকলের মতামতের প্রতিফলন ঘটবে বলে আশা করা যায়। অংশীজনের গঠনমূলক ও প্রতিনিধিত্বশীল মতামতের ভিত্তিতে এবং বিধিসম্মত প্রক্রিয়ায় খসড়া পর্যালোচনা, বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সর্বোপরি শিক্ষা ব্যবস্থার সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করার উপযোগী ও বাস্তবসম্মত অধ্যাদেশ প্রণয়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

কনসালটেশান প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

১২-১০-২০২৫ বিকাল ৬:৫