287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

নভেম্বরের শেষার্ধে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫” উদ্‌যাপনের উদ্যোগ

#
news image

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়- প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরা, খাত সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করা এবং প্রাণিসম্পদ উন্নয়নে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে ২০২৫ সালে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ” উদ্‌যাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, এর বহুমুখী গুরুত্ব তুলে ধরা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার গত ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতি বছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়কে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ” হিসেবে উদ্‌যাপনের জন্য নীতিগত অনুমোদন প্রদান করেছে।

এই সিদ্ধান্ত প্রাণিসম্পদ খাতের উন্নয়ন কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং এ খাতে কর্মরত উদ্যোক্তা, খামারি, গবেষক, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সকল অংশীজনের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মন্ত্রণালয় আশা করছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫” উদ্‌যাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। এর আওতায় প্রাণিসম্পদ খাতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের প্রদর্শনী, অর্থকরী ও দৃষ্টিনন্দন প্রাণীর প্রদর্শন এবং বৈচিত্র্যময় ও ঐতিহ্যবাহী প্রাণিজ খাদ্যের উপস্থাপন করা হবে। পাশাপাশি, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “প্রাণিসম্পদ পদক ২০২৫” (স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ) প্রদান করা হবে।

এই আয়োজনের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনাকে জনগণের সামনে উপস্থাপন, খামারিদের উৎসাহ প্রদান এবং জাতীয় খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও অর্থনীতিতে এ খাতের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির প্রত্যাশা করছে।

নিজস্ব প্রতিবেদক

১২-১০-২০২৫ বিকাল ৬:৭