287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

#
news image

২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

গ্রেফতারকৃতরা হলো-১। ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: কালু শেখ (৪২) ২। ঢাকা জেলার স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ টিটু ভুইয়া (৪৫) ৩। কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-মানবাধিকার সম্পাদক সেলিম রেজা (২৭) ৫। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সুকুমার চৌধুরী শুভ (৩৩) ৫। হাজারীবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আবুল হাসনাত বাহার (৩৭)

ডিবি সূত্রে জানা যায়, রবিবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ডিবি-ওয়ারী বিভাগ বংশাল থানাধীন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মো:কালু শেখকে ও রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় পল্টন থানা এলাকা থেকে মোঃ টিটু ভুইয়াকে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় মুগদা থানা এলাকা থেকে সেলিম রেজা ও সুকুমার চৌধুরী শুভকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগ

ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) সকাল আনুমানিক ০৮:১০ ঘটিকায় ডিবি- গুলশান বিভাগের একটি টিম মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আবুল হাসনাত বাহারকে গ্রেফতার করে

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক

১৩-১০-২০২৫ দুপুর ২:২৯