287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

লালমনিরহাটে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

#
news image

শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে এবং শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদে লালমনিরহাটে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে লালমনিরহাট মিশন মোড়ে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন

কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুদান চন্দ্র এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম

বক্তারা বলেন, সরকার নির্ধারিত মাত্র ৫০০ টাকার বাড়িভাড়া বর্তমান বাজার মূল্যে একেবারেই বাস্তবসম্মত নয়। তারা দ্রুত প্রতিশ্রুত বাড়িভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করার দাবি জানান

বক্তারা আরও বলেন, ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে শিক্ষকদের ওপর পুলিশের হামলা দুঃখজনক ও নিন্দনীয়। তারা হামলাকারীদের শাস্তিরও দাবি জানান।

লালমনিরহাট জেলা প্রতিনিধি

১৩-১০-২০২৫ বিকাল ৬:৭