সামনের শুক্রবার থেকে সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
১৪-১০-২০২৫ দুপুর ২:২১

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউটি) জানিয়েছে, আগামী ১৭ থেকে ২৩ শে অক্টোবর এর মধ্যে দেশের ২৯ টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
আজ (১৪ই অক্টোবর) সকালেই এ তথ্য জানিয়েছে বিডব্লিউওটি। তবে উপকূলীয় ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বর্ষণ হতে পারেও বলে জানানো হয়েছে।
বিডব্লিউওটি জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী একেক অঞ্চলের উপর ভিন্ন ভিন্ন ধরনের বৃষ্টির তীব্রতা থাকবে। কক্সবাজার ও বান্দরবান জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত এই দুই জেলায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে যা মাঝে মাঝে বিরতিপূর্ণভাবে অব্যাহত থাকতে পারে।
তারা আরো জানায়, দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতও মাঝে মধ্যে বিরতিপূর্ণভাবে অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, উল্লিখিত জেলাগুলোয় সব এলাকায় একযোগে বৃষ্টি নাও হতে পারে। এ ধরনের বৃষ্টি সাধারণত সংশ্লিষ্ট জেলার সীমিত কিছু এলাকায় সীমাবদ্ধ থাকবে। তবে কক্সবাজার, বান্দরবান ও এর পার্শ্ববর্তী এলাকায় কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।