287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

শরীয়তপুরে উৎসবমুখর পরিবেশে গ্রাম আদালতের ব্যাপক প্রচারণা

#
news image

শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এবং গ্রাম আদালত (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় "গ্রাম আদালত বিষয়ক বর্ণাঢ্য র‍্যালি, পথ সভা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ ঘটিকায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র বিনোদপুর ইউনিয়নে গ্রাম আদালতের ব্যাপক প্রচারণায় উৎসবমুখর সাধারণ মানুষ ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) দেলোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আবু মুছা আল আশারা, হিসাব সহকারী মামুনুর রশীদ দুলাল সহ সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ আল-ফারুক গাজী, শরীয়তপুর সদর উপজেলা সমন্বয়কারী মোঃ জামাল উদ্দিন, ভেদরগঞ্জ উপজেলা সমন্বয়কারী মোঃ জামাল হোসাইন এবং প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এসিস্ট্যান্ট মোঃ সাদ্দাম হোসেন প্রমূখ।এসময় সভায় বক্তব্য উপস্থাপন করেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ ও প্রকল্প প্রতিনিধিবৃন্দ।  

জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের চলমান কার্যক্রমকে আরও বেশি গতিশীল করতে এবং মামলার দায়ের ও নিষ্পত্তি ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন চেয়ারম্যান উদ্যোগ নেন যে, সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালতের প্রচারণা বৃদ্ধি করতে হবে এবং ইউনিয়ন থেকে যারা অতি দূরত্বে বসবাস করে সেসব সাধারন মানুষকে গ্রাম আদালতের সেবা ও সুবিধা পৌঁছে দিতে হবে। সুবিধাবঞ্চিত মানুষের ছোট ছোট বিরোধ গুলো গ্রাম আদালতে নিয়ে এসে নিষ্পত্তি করা এবং নিজেদের দায়িত্ব কর্তব্য আলোচনা এই প্রচারণার প্রধান লক্ষ্য।

শরীয়তপুর প্রতিনিধি

১৪-১০-২০২৫ দুপুর ২:৩২