287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

ভিত্তিহীন নিউজ প্রকাশের দায়ে ইনকিলাবের সম্পাদক ও রিপোর্টারের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মানহানির মামলা

#
news image

দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম বাহাউদ্দীন এবং বিশেষ প্রতিবেদক সাইদ আহমেদের বিরুদ্ধে মিথ্যা বনোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দেশের স্বনামধন্য ব্যবসায়িক গোষ্ঠি নোমান গ্রুপ ৫ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছ। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ আদালতে নোমান গ্রুপের ব্যবস্থাপক মুরাদুল ইসলাম এ মামলা দায়ের করেন। 

বাদী নোমান গ্রুপের পক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আইনজীবী তৌফিকুল বলেন, নোমান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গত ১ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকা নোমান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও মানহানিকর মন গড়া একটি প্রতিবেদন প্রকাশ করে। 

ওই প্রতিবেদনে নোমান গ্রুপের চেয়ারম্যানকে ব্যাংক লুটেরা আখ্যায়িত করে নোমান গ্রুপ ঋণের নামে ২৮ হাজার কোটি টাকা হাতিয়েছেন বলে মিথ্যা, মানহানিকর অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনে নোমান গ্রুপ ৪৬২ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারকে শত শত কোটি টাকা ডোনেশন দিয়েছে, তিতাস গ্যাস থেকে অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে, জার্সি বদলাচ্ছে নূরুল ইসলাম, অনেক মানুষ গুম করা হয়েছেসহ আরো অসত্য, কাল্পনিক, মানহানিকর অভিযোগ আনা হয়েছে। 

এ বিষয়ে প্রথমে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি ও আইনি নোটিশ দেয়ার পরও ভুল স্বীকার করেনি দৈনিক ইনকিলাব। ফলে নিজস্ব সুনাম রক্ষার্থে আইনি পদক্ষেপ নিয়েছে নোমান গ্রুপ। এই পদক্ষেপের আলোকে দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম বাহাউদ্দীন এবং বিশেষ প্রতিবেদক সাইদ আহমেদের বিরুদ্ধে মিথ্যা বনোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ৫ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

জামিল আহমেদ

৯-১০-২০২৪ দুপুর ১১:৪৭