287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন

#
news image

বেসরকারি শিক্ষক কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বেসরকারি সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে কালাই বাসস্ট্যান্ড চত্বরে বেসরকারি স্কুল, কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট ব্যানারে জয়পুরহাট বগুড়া মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা জোটবদ্ধ হয়ে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখে মানববন্ধনে অংশগ্রহণ করেন। তাঁরা প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কমসূচী পালন করেন।

শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালিন সময়ে শিক্ষককে লাঠিপেটা করা কেন হলো। দ্রুত তাদের দাবী মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং যারা শিক্ষকদের টিয়ারসেল নিক্ষেপ, লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে নির্যাতন করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম ধূপসাড়া সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মতিয়র রহমান, মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন, হাতিয়র কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক শামীম রেজা কালাই মহিলা বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল করিম প্রমুখ।

হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারি অধ্যাপক মাওলানা সেলিম রেজা ক্ষোভ প্রকাশ করে বলেন ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচীতে প্রশাসনের যারা আমাদের ওপর লাঠিচার্জ করেছেন তারাও কোনো না কোনো শিক্ষকের কাছ থেকেই শিক্ষা অর্জন করেছেন। এখন মনে হচ্ছে আমাদেরই ছাত্ররাই আজ আমাদের ওপর নির্যাতন করছে। তিনি আরও বলেন যারা শিক্ষকদের টিয়ারসেল নিক্ষেপ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে নির্যাতন করেছে অদের আইনের আমতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। শিক্ষকরা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

জয়পুরহাট প্রতিনিধি

১৪-১০-২০২৫ দুপুর ২:৫৩