সাটুরিয়ার ইউএনওর মতবিনিময় সভা
সাটুরিয়া প্রতিনিধি
১৪-১০-২০২৫ বিকাল ৫:১৭
সাটুরিয়ার ইউএনওর মতবিনিময় সভা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য-সদস্যা ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ইউনিয়ন পরিষদের হলরুমে প্যানেল চেয়ারম্যান মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইকবাল হোসেন।
সভায় ওয়ার্ড ভিত্তিক ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্যরা তাদের সমস্যা ও গ্রামীন অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রস্তাবিত নতুন প্রকল্প গুলো তুলে ধরেন।
এই সময় উপস্থিত ছিলেন হরগজ ইউনিয়নের রূপকার ও হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ,খ,ম নুরুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ ইমরুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ ইউসুফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ,বিএনপির হরগজ ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক বিডিআর, সেক্রেটারি মোঃ জুয়েল মোল্লাসহ বিএনপি'র অঙ্গসংগঠনের নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন,উপজেলার সকল ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই মতবিনিময়ে সভার আয়োজন করা হয়েছে। সাটুরিয়া উপজেলার সকল ইউনিয়নেই এই কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ প্রকল্প গুলো দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।