287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

ট্রেনের টিকিট কালোবাজারী রোধে কাজ করছে টাস্কফোর্স

#
news image

‘টিকেট যার ভ্রমন তার’ নীতি বাস্তবায়ন এবং টিকেট কালোবাজারী রোধকল্পে ২৩টি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

এসব টাস্কফোর্স গত ৬ অক্টোবর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে অভিযান পরিচালনা করছে। অভিযানকালে বিনা টিকিটে ভ্রমণ, নিজ আইডি ব্যতিত অন্যের আইডি দ্বারা ক্রয়কৃত টিকেটে ভ্রমণসহ বিভিন্ন অপরাধে ১২ অক্টোবর ২০২৫ (রবিবারবার) পর্যন্ত মোট ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা ও টিকিটের প্রকৃত মূল্যবাবদ ১২ লাখ ২৯ হাজার টাকা, মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করেছে টাস্কফোর্স। এসময় টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ টিকেটের উপর যাত্রীর মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর, যাত্রী কর্তৃক প্রদর্শিত পরিচয়পত্র যাচাইসহ চেকিং কার্যক্রম পরিচালনা করেন।

এসময় বিনা টিকেটের মোট ৬ হাজার ২৭৮ জন ও অন্যের আইডি দ্বারা ক্রয়কৃত টিকেটে ভ্রমণকারী ১ হাজার ৮৫৩ জন যাত্রী শনাক্ত করা হয়।

তন্মধ্যে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে বিনা টিকেটের ৩ হাজার ২৫৭ জন ও অন্যের আইডি থেকে ক্রয়কৃত টিকেটধারী ৯৮৬ জন যাত্রী শনাক্ত করা হয়। এদের নিকট হতে নিয়মিত ভাড়া বাবদ ৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা ও জরিমানা বাবদ ২ লাখ ৬ হাজার ৪১৫ টাকা, মোট ৬ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা আদায় করা হয়।

একইভাবে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে বিনা টিকেটের ৩ হাজার ২১ জন ও অন্যের আইডি ব্যবহার করে ক্রয়কৃত টিকেটে ভ্রমণকারী ৮৬৭ জন যাত্রী শনাক্ত করা হয়। তাদের নিকট থেকে নিয়মিত ভাড়া বাবদ ৭ লাখ ৫৪ হাজার টাকা ও জরিমানা বাবদ ২ লাখ ৯০ হাজার ৮৭১ টাকা, মোট ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়। এসময় টিকেট কালোবাজারীর সাথে জরিত ৫৩ টি মোবইল নম্বর ব্লক করার সুপারিশ করা হয়।

বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমমাঞ্চলের জন্য যথাক্রমে তেরোটি ও চৌদ্দটি মোট ২৩ (তেইশ) টি টাস্কফোর্স কাজ করছে। রেলওয়ের নিয়মিত টিকেট চেকিং এর অতিরিক্ত হিসেবে টাস্কফোর্স এর কার্যক্রম অব্যাহত থাকবে। দায়িত্ব পালনকালে টাস্কফোর্সের সদস্যগণ যাত্রীদের টিকেট চেকিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন । এসময় টিকেটবিহীন কোনো যাত্রী শনাক্ত হলে বা একজনের টিকেটে অন্য কেউ ভ্রমণ করতে চাইলে তাদেরকে আইন অনুযায়ী জেল-জরিমানার শাস্তি প্রদান করবে টাস্কফোর্সের সদস্যগণ।

নিজস্ব প্রতিবেদক

১৪-১০-২০২৫ বিকাল ৫:২৪