287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

গণযোগাযোগ অধিদপ্তরকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে -- ডিজি

#
news image

গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মো. আবদুল জলিল বলেছেন, গণযোগাযোগ অধিদপ্তরকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার

তথ্য ভবনের সভাকক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তৃণমূল পর্যায়ে একমাত্র

প্রচারধর্মী প্রতিষ্ঠান। প্রযুক্তিনির্ভর তথ্যসেবা সর্বত্র ও সকলের জন্য নিশ্চিত করা এই অধিদপ্তরের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকভাবে কাজ করতে হবে। 

তারুণ্যের উৎসব ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে অধিদপ্তরের সংগীত শাখার সৃজনশীলতাকে সর্বোচ্চ ব্যবহারের ওপর মহাপরিচালক গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পেশাদারিত্ব বজায় রেখে নারী সহকর্মীদের প্রতি মার্জিত আচরণ করতে হবে। তিনি দুর্নীতি প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পাদনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে অধিকতর নিষ্ঠা ও আন্তরিকতার ওপর জোর দেন।

সভায় গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারগরি ও প্রশিক্ষণ) অনুসূয়া বড়ুয়া, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু'মেন ও পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন-সহ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

১৪-১০-২০২৫ রাত ৮:৫৪