287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

"হাত রেখে হাতে উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে" স্লোগানে বিশ্ব খাদ্য দিবস পালিত

#
news image

অদ্য বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে "হাত রেখে হাতে-উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে” প্রতিপাদ্যে বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উদযাপন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদুল হাসান, সচিব, খাদ্য মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অকিবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব আবু তাহের মুহাম্মদ তাহের; FAO Representative in Bangladesh Dr. Dia Sanou; IFAD Country Director in Bangladesh Dr. Valantine Achancho, স্বাগত বক্তব্য রাখেন ডঃ নাজমুন নাহার করিম, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

এছাড়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এ. এইচ. এম. সাইফুল ইসলাম, বিভাগীয় প্রধান, কৃষি অর্থনীতি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। মূল প্রবন্ধে তিনি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উদ্ভাবনী প্রযুক্তির প্রযোগ বিষযে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আবু জুবাইর হোসেন বাবলু, অতিরিক্ত সচিব (গবেষণা অনুবিভাগ), কৃষি মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের খাদ্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জিত হলেও, পুষ্টি নিরাপত্তা ও খাদ্যের গুণগত মান উন্নযনে এখনই সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি। তাঁরা কৃষক, গবেষক ও নীতিনির্ধারকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য উৎপাদনের আহ্বান জানান।

আলোচনা শেষে অতিথিরা বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, গবেষক শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিবেদক

১৬-১০-২০২৫ দুপুর ১০:৩৯