287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

শিবচরে কালবেলার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

#
news image

মাদারীপুরের শিবচরে এক উৎসব মুখর পরিবেশে বহুল প্রচারিত পত্রিকা দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮ টার দিকে এ উপলক্ষে শিবচর পৌর সুপার মার্কেটের নিচতলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক কালবেলার শিবচর উপজেলা প্রতিনিধি কাজী মশিউর রহমানের সভাপতিত্বে এবং দৈনিক নয়া দিগন্তের শিবচর প্রতিনিধি আহসান হাবীবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বিজয় টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ আবুল খায়ের খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ কামরুজ্জামান (মিলন) খান, শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সজীব খান এবং সিনিয়র সাংবাদিক দৈনিক আমার দেশের প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেন মিঠু,

প্রধান অতিথি মোঃ আবুল খায়ের খান তাঁর বক্তব্যে বলেন' দৈনিক কালবেলা বিগত দিনে সাহসী সংবাদ প্রচার করেছে,আগামী দিনে কালবেলার সাহসী পদক্ষেপ অব্যাহত থাকবে বলে আমি মনে করি।আমাদের চাওয়া দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ সহ আলোচিত সাংবাদিক সাগর রুনি হত্যার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে'।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠের শিবচর উপজেলা প্রতিনিধি এস.এম.দেলোয়ার হোসাইন,ফাল্গুনী টেলিভিশনের শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম আকাশ,চ্যানেল ফাইভের শিবচর উপজেলা প্রতিনিধি সামির আহমেদ,দৈনিক প্রতিদিনের সংবাদ এর সংবাদদাতা আবুল হাসানাত আকাশ,দৈনিক জনবানীর উপজেলা প্রতিনিধি ঝুমুরি আক্তার সন্ধ্যা প্রমুখ। অতিথিগণ তাদের শুভেচ্ছা বক্তব্যে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ‌ 

অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে কেক কাটা হয।

শিবচর উপজেলা প্রতিনিধি

১৬-১০-২০২৫ রাত ১০:৮