287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

#
news image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বুধবার বিকালে উল্লাপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় ওই স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। শিশুদের কল্পনার রঙে ও তুলির আঁচড়ে বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক উৎসবমুখর রঙিন মেলায়। প্রতিযোগিতায় শিশু শিল্পীরা তাদের অঙ্কিত চিত্রে তুলে ধরে দেশপ্রেম, প্রকৃতি, পরিবেশ, স্বপ্ন ও ভবিষ্যতের বাংলাদেশ। তাদের প্রতিটি ছবিতে ফুটে ওঠে রঙের উচ্ছ্বাস, ভালোবাসা ও নির্মল সৃজনশীলতার স্পর্শ। শিশুদের এই অসাধারণ সৃজনশীলতা ও নিষ্পাপ ভাবনা দেখে মুগ্ধ হন উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন। তিনি বলেন, ‘চিত্রাঙ্কন কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের চিন্তাশক্তি, মনন ও কল্পনাশক্তি বিকাশে অনন্য ভূমিকা রাখে। আজকের এই শিশুরাই আগামী দিনের সৃজনশীল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। ’ তিনি শুভসংঘের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উল্লাপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল। শুভসংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপজেলা শুভসংঘ সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক সুমন আনসারী, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য ফিরোজ হোসেন, সবুজ মিয়া, সজল, তন্ময় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জানান, নিয়মিত এমন আয়োজন শিশুদের মেধা, কল্পনাশক্তি ও দেশপ্রেম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুভসংঘ ভবিষ্যতেও শিশুদের জন্য এমন সৃজনশীল কর্মসূচি অব্যাহত রাখবে বলে তারা আশা ব্যক্ত করেন। প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। সৃজনশীলতা, রঙের ব্যবহার ও উপস্থাপনার মান বিবেচনায় নয়জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। তারা হলো, মো. হাসান মাহমুদ (পঞ্চম শ্রেণি), সুমাইয়া আক্তার (পঞ্চম শ্রেণি), নুসরাত জাহান তাসনিয়া (চতুর্থ শ্রেণি), মরিয়ম (চতুর্থ শ্রেণি), রুহানি আরিকা (চতুর্থ শ্রেণি), আরিফা সুলতানা (তৃতীয় শ্রেণি), সুবহা সাঈদ (প্রথম শ্রেণি), মহিবুল হাসান (প্রথম শ্রেণি) ও সাইমা বিনতে সাকি (প্রথম শ্রেণি)। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও শুভসংঘের নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

১৭-১০-২০২৫ দুপুর ১:১৩